৩ জুন ২০২৬ - ২১:৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে পৌছেছে ৭৩ হাজার

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় শুরু হওয়া ইসরায়েলি গণহত্যা ও বর্বর হামলায় নিশ্চিতভাবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৯৩৯ জনে দাঁড়িয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ভয়াবহ আগ্রাসনে এখন পর্যন্ত আহত হয়েছেন আরও ১ লাখ ৭২ হাজার ৯২৭ জন ফিলিস্তিনি।



গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।


সর্বশেষ ২৪ ঘণ্টার আপডেট জানিয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় গাজা জুড়ে বিভিন্ন হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত একজনের মরদেহ এবং নতুন করে আটজন আহত ব্যক্তিকে আনা হয়েছে। তীব্র অবরোধ, বোমাবর্ষণ এবং ধ্বংসস্তূপের কারণে অনেক হতাহত এখনও আটকা পড়ে আছেন, যাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরও একটি উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, গত বছরের (২০২৫ সালের) অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার ঘোষণা আসার পর থেকেও ইসরায়েলি বাহিনীর চোরাগোপ্তা ও আকস্মিক হামলায় ৯৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২ হাজার ৮১৯ জন। যুদ্ধবিরতির পরও ইসরায়েলের এই ধারাবাহিক নৃশংসতা উপত্যকাটিতে মানবিক বিপর্যয়কে আরও চরম পর্যায়ে নিয়ে গেছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha